দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
৯৭
বার পঠিত
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেন
মাহবুবুর রহমান সোহেলঃ গত মাসে জুট ব্যবসার কোন্দলকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর শুরু হয় জীবন-মৃত্যুর কঠিন লড়াই। হাসপাতালের প্রতিটি দিন ছিল পরিবার ও স্বজনদের জন্য আতঙ্ক আর উদ্বেগে ভরা। অসংখ্য মানুষের দোয়া আর চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ফরহাদ হোসেন। অবশেষে একমাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলে তাকে দেখতে ভিড় করেন প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় মানুষজন। পুরো এলাকায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। আবেগাপ্লুত কণ্ঠে ফরহাদ হোসেন বলেন- “আমি মৌচাক ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই, আপনাদের সুখে-দুঃখে একসাথে বসবাস করতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে নতুন জীবন দিয়েছে।” এদিকে স্থানীয় সচেতন মহল হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাহবুবুর রহমান সোহেলঃ
গত মাসে জুট ব্যবসার কোন্দলকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। এরপর শুরু হয় জীবন-মৃত্যুর কঠিন লড়াই।
হাসপাতালের প্রতিটি দিন ছিল পরিবার ও স্বজনদের জন্য আতঙ্ক আর উদ্বেগে ভরা। অসংখ্য মানুষের দোয়া আর চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ফরহাদ হোসেন।
অবশেষে একমাস পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলে তাকে দেখতে ভিড় করেন প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় মানুষজন। পুরো এলাকায় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
আবেগাপ্লুত কণ্ঠে ফরহাদ হোসেন বলেন- “আমি মৌচাক ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই, আপনাদের সুখে-দুঃখে একসাথে বসবাস করতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে থাকতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে নতুন জীবন দিয়েছে।”
এদিকে স্থানীয় সচেতন মহল হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।