ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গোলাম রাব্বীঃ

রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাহার কাচনা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৩ নভেম্বর ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতের নাম মোঃ ইউনুস আলী (৬০), পিতা মৃত হেদায়েদ আলী। তিনি রংপুর মহানগরের হারাগাছ এলাকার বাসিন্দা এবং পেশায় রংমিস্ত্রী।

শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা

অভিযোগে বলা হয়, ঘটনার সময় শিশুটি কয়েকজনের সঙ্গে খেলাধুলা করছিল। ওই সময় নির্মাণাধীন একটি বাড়িতে কাজ করছিলেন অভিযুক্ত ইউনুস আলী। একপর্যায়ে তিনি অসৎ উদ্দেশ্যে শিশুটিকে ওই বাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে চুম্বন করতে থাকেন ও ধর্ষণের চেষ্টা চালান।

ঘটনার পর শিশুর মা হারাগাছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হারাগাছ থানায় মামলা নং-০২, তারিখ ০৪ নভেম্বর ২০২৫ খ্রি., ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ)-এ মামলা রুজু করা হয়। মামলার তদন্তভার প্রদান করা হয় এসআই (নিঃ) মোঃ আজমত আলীর নিকট।

পরবর্তীতে ডিসি (ক্রাইম)-এর নির্দেশনায় ও অফিসার ইনচার্জ হারাগাছ থানার তত্ত্বাবধানে এসআই আজমত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) দুপুর অনুমান ৩টা ৩০ মিনিটে একই এলাকা থেকে এজাহারনামীয় আসামী ইউনুস আলীকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

হারাগাছ থানার অফিসার ইনচার্জ বলেন- “অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এআইয়ের যুগে কর্মসংস্থান বাড়ানোর উপায়

error: Content is protected !!

হারাগাছ থানার অভিযানে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

আপডেট টাইম : ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
গোলাম রাব্বী, গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :