দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১০৯
বার পঠিত
হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
হানিফ উদ্দিন সাকিব: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হাতিয়া উপজেলা কমান্ডের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের কাছে নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করা হয়। এর আগে নোয়াখালী জেলা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মোঃ আবুল কালাম যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল পাশা সদস্য সচিব: বীর মুক্তিযোদ্ধা এ বি এম সিদ্দিক সদস্য: বীর মুক্তিযোদ্ধা এস এম ইয়াহিয়া বীর মুক্তিযোদ্ধা এনামুল হক বীর মুক্তিযোদ্ধা মেফতাহ উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আকবর সাদেক স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক এবং রাজনৈতিক মহল নবগঠিত কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। আহ্বায়ক খোন্দকার মোঃ আবুল কালাম বলেন: “এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।” সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন: “মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।”
হানিফ উদ্দিন সাকিব:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হাতিয়া উপজেলা কমান্ডের নবগঠিত ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ হলরুমে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনের কাছে নবগঠিত কমিটির অনুলিপি প্রদান করা হয়।
এর আগে নোয়াখালী জেলা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
স্থানীয় মুক্তিযোদ্ধা, সামাজিক এবং রাজনৈতিক মহল নবগঠিত কমিটির প্রতি আশাবাদ ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
আহ্বায়ক খোন্দকার মোঃ আবুল কালাম বলেন: “এ দায়িত্ব আমার কাছে গৌরবের। মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও অধিকার রক্ষায় সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে হাতিয়া মুক্তিযোদ্ধা সংসদকে আরও শক্তিশালী করতে চাই।”
সদস্য সচিব এ বি এম সিদ্দিক বলেন: “মুক্তিযোদ্ধারা জাতির অভিভাবক। তাঁদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করাই হবে এ কমিটির মূল লক্ষ্য।”