নোয়াখালী হাতিয়ায় বিভিন্ন এতিমখানা ও নূরানী মাদ্রাসার হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে স্বেচাসেবী সংগঠন হাতিয়া ব্লাড ফাউন্ডেশন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আক্তার মার্কেট সংলগ্ন সোনাদিয়া আদর্শপাড়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণের কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মো: ফয়সাল উদ্দিন, উপদেষ্টা মো: আব্দুল মন্নান প্রমূখ। আরও পড়ুনঃ মোবাইল ট্র্যাকিং করে অবস্থান সনাক্তঃ ২২ দিন পর নিখোঁজ ব্যাংকারকে জীবিত উদ্ধার সংগঠনের সাধারণ সম্পাদক মা: ফয়সাল উদ্দিন বলেন, হাতিয়া ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মুমূর্ষ রোগীদের রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আমরা ২শত কপি কোরআন শরীফ হাতিয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নোয়াখালী হাতিয়ায় বিভিন্ন এতিমখানা ও নূরানী মাদ্রাসার হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছে স্বেচাসেবী সংগঠন হাতিয়া ব্লাড ফাউন্ডেশন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আক্তার মার্কেট সংলগ্ন সোনাদিয়া আদর্শপাড়া তালিমুল কোরআন নূরানী মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণের কার্যক্রম শুরু করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মো: ফয়সাল উদ্দিন, উপদেষ্টা মো: আব্দুল মন্নান প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক মা: ফয়সাল উদ্দিন বলেন, হাতিয়া ব্লাড ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মুমূর্ষ রোগীদের রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে আমরা ২শত কপি কোরআন শরীফ হাতিয়ার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার হতদরিদ্র ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।