ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়া বিএনপির প্রার্থী শামীমের বাসায় হামলা, দুঃখ প্রকাশ নৌবাহিনীর

হানিফ সাকিবঃ

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নৌবাহিনীর হাতিয়া কন্টিনজেন্টের সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে হাতিয়া থানার সামনে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

এর আগে সন্ধ্যার দিকে নৌবাহিনীর ক্যাম্পের পাশে জায়গা দখলকে কেন্দ্র করে একটি গ্রুপ বিস্ফোরণ ঘটায়। এতে নৌবাহিনীর সদস্যরা তাদের ক্যাম্পে হামলা হয়েছে মনে করে ঘটনাস্থলে বেরিয়ে আসেন।

এ সময় দুষ্কৃতিকারীদের কয়েকজন দৌড়ে গিয়ে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের বাসার দিকে ঢুকে পড়ে। পেছনে পেছনে নৌবাহিনীর সদস্যরাও সেখানে প্রবেশ করেন। দুষ্কৃতিকারীদের ধরতে গিয়ে কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম বাসার বাইরে অবস্থান করছিলেন। পরে তিনি সংবাদ পেয়ে বাসায় এসে নৌবাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। আলোচনার এক পর্যায়ে নৌবাহিনী তাদের ভুল বুঝতে পারে এবং পরে দুঃখ প্রকাশ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

হাতিয়া বিএনপির প্রার্থী শামীমের বাসায় হামলা, দুঃখ প্রকাশ নৌবাহিনীর

আপডেট টাইম : ০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :