ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমাসহ ১ জন আটক

হানিফ উদ্দিন সাকিব:

নোয়াখালীর হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমাসহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার মাছঘাট থেকে তাকে আটক করা হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানায়।

আটক ব্যক্তি আবু বকর সিদ্দিক ওরফে নিজাম, লক্ষীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার ঘাট থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাবাজার মাছঘাটে থাকা তার আড়তে তল্লাশি চালিয়ে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা এবং ২৯টি হাতবোমা জব্দ করা হয়। নিজাম দীর্ঘদিন ধরে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলেন।

কোস্টগার্ডের অভিযানের সময় উপস্থিত ছিলেন বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, আটক আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেভ রংপুর’ প্ল্যাটফর্মের উদ্বোধন: পরিচয় গোপন রেখে অপরাধের তথ্য দিতে পারবেন নাগরিকরা

error: Content is protected !!

হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র, ২৯টি হাতবোমাসহ ১ জন আটক

আপডেট টাইম : ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :