দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৪৭
বার পঠিত
হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের এক বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত হাতিয়া থানাধীন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়। এসময় সন্দেহজনক দুইটি কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়। তবে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তারা। জাটকাগুলো হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের হাতিয়া স্টেশনের এক বিশেষ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বাহিনীটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত হাতিয়া থানাধীন মেঘনা নদীতে এই অভিযান পরিচালিত হয়।
এসময় সন্দেহজনক দুইটি কাঠের নৌকা তল্লাশি করে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়।
তবে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তারা।
জাটকাগুলো হাতিয়া থানা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।