ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়ায় ৩টি ট্রলার সহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর হাতিয়ায় নৌ-পুলিশ ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ৩টি ট্রলার সহ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি ট্রলারকে ১৫হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১১জুন) সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার ঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: গোলাম সরওয়ার, মৎস্য কর্মকর্তা মানষ মন্ডল, নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন সহ মৎস্য অফিস ও নৌ-পুলিশের সদস্যরা।
নৌ-পুলিশ সুত্রে জানা যায়, ২০মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। নদীতে জেলেরা কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের একটি দল। এসময় হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদীতে পাতানোর প্রস্তুতি অবস্থায় তিনটি ট্রলারকে আটক করা হয়। ট্রলারে থাকা ১৫জন মাঝি মাল্লাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩টি ট্রলারকে ১৫হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে হাতিয়া নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাসির উদ্দিন বলেন, মাঝে মধ্যে জেলেরা নদীতে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে থাকে। অবৈধ কারেন্ট জাল সহ নদীতে সকল অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

হাতিয়ায় ৩টি ট্রলার সহ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :