ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী তৌহিদ

হানিফ উদ্দিন সাকিবঃ

দূর থেকে দেখে মনে হবে ৩ বা ৪ বছর বয়সী কোন শিশু হেঁটে আসছে। শরীরের ঘটন দেখে শারীরিক অক্ষমতা কিছুটা প্রকাশ পেলেও প্রথম দেখায় বুঝার জো নেই তার বয়স ১৮ বছর। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়ে ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের বাসিন্দা তৌহিদ।

২০০৮ সালের ২৩ ফেব্রুয়ারি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৯ নং ওয়র্ডের ফারুক জাহেদা দম্পতির কোল জুড়ে আসে তৌহিদ। দুই ভাই ও এক বোনের মধ্যে তৌহিদ সবার ছোট। জন্মের পর থেকে সম্পূর্ণ সুস্থ থাকা তৌহিদের শারীরিক অক্ষমতা দেখা দেয় তিন বছর বয়সে। শারীরিক প্রতিবন্ধকতা দেখা দেওয়া পর স্থানীয় চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা নিয়েও কোন প্রকার কুলকিনারা হয়নি। পারিবারিক অসচ্ছলতা থাকায় তৌহিদকে উপজেলার বাইরে নিয়ে চিকিৎসা করানোর অবস্থা ছিল না পরিবারের।

স্থানীয়রা জানান, স্বাভাবিক উচ্চতা থেকে বঞ্চিত হয়েও তৌহিদ এলাকার সবার কাছে অনেক প্রিয়। সবাই তাকে নিয়ে খেলাধুলা আর দুষ্টমিতে মেতে থাকে। প্রতিবেশীরা একদিন না দেখলে বাড়িতে চলে যান খোঁজ নিতে। সেও খুব সহজে সবাইকে আপন করে নেয়।

তৌহিদের বাবা ওমর ফারুক জানান, তৌহিদের বয়স বর্তমানে ১৮ বছর। পরিবারের ভরণ পোষণ ও দুই সন্তানের পড়া লেখার খরচ চালিয়ে তৌহিদের চিকিৎসা চালানোর মত অবস্থা তার নেই। তাই সমাজের বৃত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করেছেন তিনি।

চরকিং দ: গামছাখালী দারুসসালাম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে পড়ার বয়স না থাকায় আমাদের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে তৌহিদকে। অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাদ্রাসায় এসে পড়ালেখা করে তৌহিদ। তার মেধা ভালো আছে। পড়ালেখার পিছনে সময় দিলে ভবিষ্যতে সে ভালো কিছু করতে পারবে।

হাতিয়া উপজেলা নির্বহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, তৌহিদের বিষয়ে আমরা খোঁজ খবর নিয়েছি। ইতমধ্যে তার জন্য সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে যদি কোন আবেদন থাকে অথবা সরকারি প্রশিক্ষণের মাধ্যমে যদি তাকে স্বাবলম্ভী করা যায় আমরা সে বিষয়ে সহযোগিতা করবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধোবাউড়ায় মাদক প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় অ্যাডভোকেসি সংলাপ

error: Content is protected !!

হাতিয়ায় ২৮ ইঞ্চিতে আটকে আছে ১৮ বছর বয়সী তৌহিদ

আপডেট টাইম : ০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :