ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন করেছে ব্যবসায়ীরা। রোববার সকালে উপজেলা সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষনা দেন তারা।

–

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, তাদের ঘাটের পূর্বের নাম ছিল ফজলুল আজিম মাছ ঘাট। এটি পরিবর্তন করে হাতিয়া ফিসারীজ ঘাট রাখা হয়েছে। হাতিয়ার সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিম এর নামে এই ঘাটটি দুই মাস আগে উদ্বোধন করা হয়। গত দুদিন আগে এখানে আনুষ্ঠানিক ভাবে মাছ বেচাকেনা শুরু করা হয়। কিন্তু ফজলুল আজিম এর পক্ষ থেকে তার নামে কোন ঘাট না করার জন্য বলা হয়। ফজলুল আজিমের আপত্তির কারণে অদ্য ব্যবসায়ীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করেন। নতুন নাম দেওয়া হয় হাতিয়া ফিশারিজ ঘাট। এর অবস্থান বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সূর্যমুখী বাজারের দক্ষিণ পাড়।

–

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া ফিশারীজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন উল্যাহ রাসেল, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন, কোষাধ্যক্ষ- নিজাম উদ্দিন, মৎস্য ব্যবসায়ী সুমন তালুকদার, রহিম উদ্দিন, শাহাব উদ্দিন, মো. ওসমান, রুবেল উদ্দিন রনি, মো. আরিফ উদ্দিন সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

হাতিয়ায় সংবাদ সম্মেলন করে মাছ ঘাটের নাম পরিবর্তন

আপডেট টাইম : ০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :