ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

হানিফ উদ্দিন সাকিবঃ

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। পরে জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে হাতিয়া উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম। পরে আফাজিয়া বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য নেতাকর্মী এসে নলচিরা ঘাটে উপস্থিত হয়। দুপুরের পর থেকে গাড়ীযোগে কর্মী সমর্থকদের খন্ড খন্ড মিছিল নিয়ে নলচিরা ঘাটে আসতে দেখা যায়।

এরআগে পূর্ব নির্ধারিত সভায় অংশগ্রহণ করতে কারীমুল হাই নাঈম স্পীডবোট যোগে নলচিরা ঘাটে এসে পৌঁছেন। তাকে স্বাগত জানাতে অসংখ্য নেতা কর্মী ঘাটে উপস্থিত ছিলেন। এসময় নেতা কর্মীদের মুহুর্মুহু স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে উঠে নলচিরা ঘাট এলাকা।

সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম নিজের প্রার্থিতার বিষয়ে আশা প্রকাশ করে বলেন, প্রার্থী অনেকেই আছেন। তবে যারা দলের জন্য কাজ করেছে, করবে ও সাধারণ মানুষের পাশে থাকবে, মানুষ এমন প্রার্থীকে খুঁজে নেবে। আমরা দলের জন্য কাজ করি, অতীতেও দলের জন্য কাজ করে গিয়েছি। হাজারো নির্যাতন নিপীড়ন সহ্য করে কখনো পিছিয়ে যায়নি। সারা জীবন আমরা ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। ধানের শীষ কে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। আমরা সারাদেশে সদস্য নবায়নে কাজ করছি। সদস্য নবায়নের মধ্য দিয়ে আমরা দেশে একটি বিপ্লব ঘটাবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ হলেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৫৬তম

error: Content is protected !!

হাতিয়ায় রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :