ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ধর্মীয় সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা দিন-রাত কাজ করেছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে বিভিন্ন পূজামণ্ডপ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব।

হাতিয়ার বিভিন্ন ইউনিয়নে মোট ৩৩টি পূজা মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। দেবীর বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভক্তবৃন্দ নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন করতে পারে। প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা, পাহারাদার এবং পুলিশের মোবাইল টিম নিয়োজিত ছিল। পাশাপাশি উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং ছিল চোখে পড়ার মত। ফলে এ বছর কোনো ধরণের অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, গত কয়েক বছরে নিরাপত্তাজনিত কারণে কিছুটা উদ্বেগ ছিল। তবে এ বছর যৌথবাহিনীর সহযোগিতায় সবার মধ্যে স্বস্তি বিরাজ করছিল। পূজায় আগত হিন্দু সম্প্রদায়ের ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী পূজা সম্পন্ন করতে পারায় উপজেলা প্রশাসন ও যৌথবাহিনীকে ধন্যবাদ জানান।

অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল জানান, হাতিয়া একটি বহু ধর্মাবলম্বীর দ্বীপ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্যগতভাবে বজায় আছে। দুর্গাপূজাকে ঘিরে মুসলিম, হিন্দুসহ সব সম্প্রদায়ের মানুষ একে অপরকে সহযোগিতা করেছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন ও যৌথবাহিনীর পাশাপাশি স্থানীয় যুবক ও স্বেচ্ছাসেবীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফলে এ বছর হাতিয়ায় দুর্গাপূজা সত্যিকারের ধর্মীয় সৌহার্দ্য ও মিলনের উৎসবে পরিণত হয়েছে।

নৌবাহিনীর কন্টিনজেন্ট হাতিয়া লেঃ সোয়েব রাফসান জানান, সারা দেশের ন্যায় হাতিয়া নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উৎসব পালনে সার্বক্ষণিক বিশেষ টহল অব্যাহত রেখেছে। ফলে এখানে অসাধু ও সুযোগ সন্ধানীরা কোন প্রকার অপ্রীতিকর তৎপরতা দেখাতে সাহস করতে পারে নাই। হাতিয়ায় শান্তি রক্ষার্থে নৌবাহিনী সর্বদা সজাগ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যৌথবাহিনীর টহল ও পাহারার কারণে কোনো ধরণের বিশৃঙ্খলা ঘটেনি। সবাই উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফ‚র্ত ভাবে পূজা উদযাপন করতে পেরেছে।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :