দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৬৯
বার পঠিত
হাতিয়ায় যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামী ফকিরা আটক
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালী হাতিয়ায় কোষ্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী ও ইউনিয়ন যুবলীগ নেতা ফকিরাকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের দোপাদার গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফকিরা একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। সে নলচিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরাকে নলচিরা ইউনিয়নের নদীর তীর এলাকা থেকে আটক করা হয়। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। সম্প্রতি সে দেশে এসে প্রকাশ্যে ঘুরাপিরা করছে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় সন্ত্রাসী, লুঠতরাজ ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে। কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ জানান, অভিযানে আটক ফকিরাকে রাতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় আইন শৃংখলা রক্ষায় কাজ করছে কোষ্টগার্ড। এছাড়া সন্ত্রাস ধমনে পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে এই বাহিনী।
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী হাতিয়ায় কোষ্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে একাধিক মামলার আসামী ও ইউনিয়ন যুবলীগ নেতা ফকিরাকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের দোপাদার গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফকিরা একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। সে নলচিরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে।
কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরাকে নলচিরা ইউনিয়নের নদীর তীর এলাকা থেকে আটক করা হয়। ৫ আগস্টের পর থেকে সে আত্মগোপনে ছিল। সম্প্রতি সে দেশে এসে প্রকাশ্যে ঘুরাপিরা করছে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় সন্ত্রাসী, লুঠতরাজ ও অস্ত্র আইনের বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
কোষ্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশিদ জানান, অভিযানে আটক ফকিরাকে রাতে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় আইন শৃংখলা রক্ষায় কাজ করছে কোষ্টগার্ড। এছাড়া সন্ত্রাস ধমনে পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে এই বাহিনী।