দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হাতিয়ায় যাত্রীবাহী স্পীডবোট ডুবি, ২৮ জন জীবিত উদ্ধার
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালী হাতিয়ায় যাত্রীবাহী স্পিডবোর্ড ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। - জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লী চিকিৎসক ফয়সাল জানান, ২৭ জন যাত্রী নিয়ে স্পীড বোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বৌ বাজার এলাকায় পৌঁছালে বোটের তলা পেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরিয়ে তীরে উঠে আসে। - তিনি অভিযোগ করে বলেন, বোটটিত অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দূর্ঘটনা ঘটে। যাত্রী উঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেই তিনি শুনেন নি। - এই বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পীড বোটটি নদীর তীরে এসে দূর্ঘটনার কবলে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী হাতিয়ায় যাত্রীবাহী স্পিডবোর্ড ডুবির ঘটনা ঘটেছে। এতে ২৮ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা। সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাট রুটের বউবাজার এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
–
জীবিত উদ্ধার হওয়া যাত্রী পল্লী চিকিৎসক ফয়সাল জানান, ২৭ জন যাত্রী নিয়ে স্পীড বোটটি চেয়ারম্যান ঘাট থেকে ছেড়ে আসে। এটি বৌ বাজার এলাকায় পৌঁছালে বোটের তলা পেটে পানি ঢুকে যায়। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরিয়ে তীরে উঠে আসে।
–
তিনি অভিযোগ করে বলেন, বোটটিত অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দূর্ঘটনা ঘটে। যাত্রী উঠানোর সময় একাধিকবার বোট চালককে অতিরিক্ত যাত্রী বহনে নিষেধ করা হলেই তিনি শুনেন নি।
–
এই বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বলেন, স্পীড বোটটি নদীর তীরে এসে দূর্ঘটনার কবলে। যাত্রী ও চালক সবাই জীবিত উদ্ধার হয়েছে।