দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হাতিয়ায় মাসিক সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পরিষদ মিলনায়তনে জুন মাসের মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২ জুন) সকালে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান আশীক আলী অমি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার সাংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা, এ এস পি (হাতিয়া সার্কেল) মোঃ আমান উল্লাহ, ওসি মোঃ জিসান আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার ঝর্ণা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী প্রমুখ। এ সময় উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যানগণ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আরও পড়ুনঃ হাতিয়ায় সংসদ সদস্যকে এ এম উচ্চ বিদ্যালয় কর্তৃক সংবর্ধনা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা’র সভাপতিত্বে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি, সাবেক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার সকল দপ্তর প্রধান গণ ও সংবাদকমীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া পরিষদ মিলনায়তনে জুন মাসের মাসিক সমন্বয় সভা ও আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২ জুন) সকালে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান আশীক আলী অমি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়ার সাংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য আয়েশা ফেরদাউস, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা, এ এস পি (হাতিয়া সার্কেল) মোঃ আমান উল্লাহ, ওসি মোঃ জিসান আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার ঝর্ণা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী প্রমুখ।
এ সময় উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যানগণ ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমা’র সভাপতিত্বে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি, সাবেক এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, পৌর মেয়র, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলার সকল দপ্তর প্রধান গণ ও সংবাদকমীরা উপস্থিত ছিলেন।