ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের পাশে হাতিয়া উপজেলা ছাত্রদল

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩০ মে শুক্রবার বৈরী আবহাওয়ার মধ্যেও অনার্স ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে হাতিয়া উপজেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

–

তীব্র বাতাস ও আবহাওয়ার অবনতির কারণে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি ছিল, ফলে নৌকা, সি-ট্রাক ও যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে উপজেলা প্রশাসন ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার্থীদের সুবিধার্থে সীমিত পরিসরে লঞ্চ চলাচল চালু রাখা হয়। এতে হাতিয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সরাসরি অংশগ্রহণ করেন এবং পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সহযোগিতা করেন।

–

চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট পর্যন্ত লঞ্চ চলাচল অব্যাহত রাখতে ছাত্রদলের নেতাকর্মীরা ঘাটে থেকে সার্বিক সহায়তা করেন। এ সময় তারা যাত্রীদের ওঠানামায় সহায়তা করেন এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করেন।

–

এদিকে, হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে হাতিয়া উপজেলা প্রশাসন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের অধ্যক্ষ, প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, লঞ্চ ও ঘাট কর্তৃপক্ষ, হাতিয়া উপজেলা ছাত্রদল, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ছাত্রদল, হাতিয়া পৌরসভা ছাত্রদল, নলচিরা ইউনিয়ন ছাত্রদল, রেড ক্রিসেন্ট ও সিপিপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রেস মিডিয়া ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

–

বৈরী আবহাওয়া এবং নৌযান চলাচলের অনিশ্চয়তার মধ্যে অনেক পরীক্ষার্থীই দুশ্চিন্তায় ছিল। তবে হাতিয়া উপজেলা ছাত্রদলের এই সহযোগিতা তাদের জন্য ছিল এক শান্তির আশ্রয়।

–

শাখাওয়াত হোসেন নামে এক পরীক্ষার্থী জানান, আমি ভেবেছিলাম হয়তো নদী পার হতে পারবো না। কিন্তু লঞ্চ চলাচল চালু রাখার উদ্যোগ এবং ঘাটে ছাত্রদল ভাইয়েরা যেভাবে সাহায্য করেছেন, তাতে আমি সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারবো।

–

আরেক যাত্রী বলেন, আমি দুই দিন যাবত চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছিলাম—নৌকা, সি-ট্রাক, স্পিডবোট সবই বন্ধ ছিল। হঠাৎ শুনতে পাই বে-কুজার লঞ্চটি চলাচল করবে। এরপর আমি লঞ্চে উঠে পড়ি এবং নিরাপদে হাতিয়ায় আসতে পেরেছি। যারা লঞ্চটি চলাচলের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।

–

হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরেফিন আলী বলেন, হাতিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থী ভাই-বোনদের জন্য রইল শুভ কামনা এবং ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

error: Content is protected !!

হাতিয়ায় বৈরী আবহাওয়ায় পরীক্ষার্থীদের পাশে হাতিয়া উপজেলা ছাত্রদল

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :