দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালী হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম টুটুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এ মানববন্ধন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা। - বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা স্কুল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে এসে এক মানববন্ধনে মিলিত হয়। - মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক দীর্ঘ ২ মাস পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত। তিনি বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অশোভন আচরণ, ছাত্রীদের সাথে বিশ্রী ভাষায় ব্যবহার ও মানষিক লাঞ্ছিত করা সহ স্কুলের অর্থনৈতিক অনিয়মের নানা অভিযোগ করেন। - মানববন্ধন শেষে পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। প্রধান শিক্ষকের অনিয়মের একটি স্মারকলিপি নির্বাহী কর্মকর্তার কাছে দেয়।
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালী হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারন দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুড়িরচর ছৈয়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম টুটুলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে এ মানববন্ধন করেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
–
বুধবার (০২ জুলাই) দুপুরে উপজেলার প্রধান সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা স্কুল থেকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে এসে এক মানববন্ধনে মিলিত হয়।
–
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক দীর্ঘ ২ মাস পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত। তিনি বিভিন্ন সময় শিক্ষকদের সাথে অশোভন আচরণ, ছাত্রীদের সাথে বিশ্রী ভাষায় ব্যবহার ও মানষিক লাঞ্ছিত করা সহ স্কুলের অর্থনৈতিক অনিয়মের নানা অভিযোগ করেন।
–
মানববন্ধন শেষে পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যায়। প্রধান শিক্ষকের অনিয়মের একটি স্মারকলিপি নির্বাহী কর্মকর্তার কাছে দেয়।