ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী আটক

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় সেই মিরাজকে আটক করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে জেলা ডিবি পুলিশের সহযোগিতায় বুধবার সকালে জেলা সদরের সোনাপুর থেকে তাকে আটক করা হয়।

–

এর আগে গত রোববার রাতে জাহাজমারা নতুন সুখচর বাজারে আসামী মিরাজ উদ্দিনকে আটক করলে তার সহযোগিরা পুলিশের উপর হামলা করে। তারা পুলিশের ২ সদস্যকে আহত করে হ্যান্ডকাপ সহ আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার সকালে পুলিশ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করে।

–

আটক মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। ছিনতাইকারীর আঘাতে আহত হয় এ এস আই অভিজিত বড়ুয়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ।

–

এ ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান করে। তাতে মিরাজের সাত সহযোগিকে আটক করা হয়। কিন্তু এ সময় মিরাজ হাতিয়ার বাইরে অবস্থান করায় তাকে সহজে আটক করা যায়নি। সবশেষে প্রযুক্তির ব্যবহার করে ডিবি পুলিশের সহায়তা আজ তাকে আটক করা হয়।

–

একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন মিরাজ উদ্দিন। ঘটনার দিন তাকে আটক করে ফিরার পথে পুলিশের উপর আক্রমন করে সন্ত্রাসীরা। এ সময় মো: ইয়াছিন এর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এসে পুলিশের উপর আক্রমন করে। এক পর্যায়ে তারা হ্যান্ডকাপসহ আসামী মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের ইটের আঘাতে আহত হয় এ এস আই অভিজিত বড়–য়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। পরে জাহাজমারা ফাঁড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্বার করে উপজেলা সদরে নিয়ে আসে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মিরাজ, ইয়াছিনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

–

এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়াতে বিরল। এ ঘটনার পর পরই পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান দিয়ে ৭ জনকে আটক করে। আজ এ ঘটনার মূলহোতা মিরাজকে আটক করা হল। তাকে নিয়ে পুলিশের একটি টিম হাতিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েছে। আগামীকার বৃহস্পতিবার আসামীকে আদালতে পাঠানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

হাতিয়ায় পুলিশকে আহত করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামী আটক

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :