ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে কয়লাসহ তিনটি ট্রলার জব্দ

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর ) সকালে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে।

চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পাঙ্গাসিয়া খালে একটি ইটভাটার ঘাটে অবৈধভাবে আনা কয়লা খালাসের প্রস্তুতি চলছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এসময় কয়লা বোঝাই তিনটি ট্রলার আটক করা হয়। ট্রলার তিনটি থেকে মোট ১৬০ টন কয়লা জব্দ করা হয়—যার মধ্যে একটি ট্রলারে ৮০ টন এবং বাকি দুটি ট্রলারে ৪০ টন করে কয়লা ছিল। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং তিনটি ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।।

নৌবাহিনী জানিয়েছে, আটককৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, “সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস, মাদক, ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাতিয়া উপকূলজুড়ে অবৈধ কয়লা ও পণ্য পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নৌবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে কয়লাসহ তিনটি ট্রলার জব্দ

আপডেট টাইম : ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :