দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
হানিফ উদ্দিন সাকিবঃ হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে ধৃত প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের (১৫০ মণ) ৬ হাজার কেজি ইলিশ ও ৩ টি ট্রলার জব্দ করেছে। . বুধবার (৭ মে ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান। . তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার কেজি (১ শত ৫০ মণ) ইলিশ মাছ ও ৩ টি বোট সহ ৫৬ জন জেলেকে আটক করা হয়। . পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত বোটগুলোকে জরিমানা ও ৫৬ জন জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। . জানা যায়, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
হানিফ উদ্দিন সাকিবঃ
হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে ধৃত প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের (১৫০ মণ) ৬ হাজার কেজি ইলিশ ও ৩ টি ট্রলার জব্দ করেছে।
.
বুধবার (৭ মে ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
.
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার কেজি (১ শত ৫০ মণ) ইলিশ মাছ ও ৩ টি বোট সহ ৫৬ জন জেলেকে আটক করা হয়।
.
পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত বোটগুলোকে জরিমানা ও ৫৬ জন জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
.
জানা যায়, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।