ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালীর হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সম্প্রতি কয়েকটি মিডিয়ায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে আমাকে অন্যের বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের সাথে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি বা আমার পরিবারের কোনো সদস্য এ ঘটনার সাথে জড়িত নই।

তিনি আরও বলেন, আমার ছেলেকে একটি পক্ষ আক্রমণ করে আহত করে। সংবাদ পেয়ে আমি দুজন লোক দিয়ে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এ অবস্থায় আমি হামলাকারীদের অপেক্ষায় ছিলাম বিষয়টির মীমাংসার জন্য, কারণ তারা আমার প্রতিবেশী। কিন্তু তারা আসেনি। পরে আমি হাতিয়া থানায় একটি মামলা করি। মামলার ভয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। অথচ তারা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছে যে, আমার পক্ষ থেকে তাদের দৌড়ানো ও হুমকি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।

প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে সঠিক সংবাদ প্রকাশের জন্য সংবাদ সম্মেলনে তিনি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু শাহাদাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ। এ ছাড়া হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় আনসার-ভিডিপির ১০০০ বৃক্ষ রোপণের উদ্যোগ, প্রথম দিনে ৫০০ বৃক্ষ রোপণ

error: Content is protected !!

হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :