ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

হানিফ উদ্দিন সাকিবঃ

উৎসব ভাতা শতভাগ উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারি পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে হাতিয়ায় কর্মরত বেসরকারি এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা স্ব স্ব বিদ্যালয়ে এ কর্মবিরতি পালন করেন।

বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারি পরিষদ হাতিয়া শাখার সভাপতি মো. আকরাম হোসেন চলমান কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার প্রতিষ্ঠানগুলোতে অর্ধদিবস কর্মসূচি পালিত হলেও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মচারিরা তাদের অর্পিত সকল দাপ্তরিক কাজ থেকে সম্পূর্ণভাবে কর্মবিরতি পালন করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক এমলাক হোসেন জানান, অন্তর্বর্তীকালীন সরকার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ালেও কর্মচারিদের জন্য ভাতা না বাড়ানোয় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। তিনি ঈদের আগে কর্মচারিদের জন্য ২৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করার দাবি জানান। অন্যথায় ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

আন্দোলনরত তৃতীয় শ্রেণির সদস্য আমিরুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় হাতিয়াতেও এমপিওভুক্ত বিদ্যালয়ের কর্মচারিরা স্বল্প বেতনে চাকরি করে যুগ যুগ ধরে মানবেতর জীবন যাপন করছেন। সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করলেও সে দাবির প্রতি সরকার ভ্রুক্ষেপ করছে না। বাধ্য হয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।

সংগঠনের নেতারা আরও জানান, এর আগে তারা শিক্ষা সচিব ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে কর্মচারিদেরও সমানুপাতিক হারে ভাতা বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ হয়েছেন। ফলে বাধ্য হয়ে কর্মচারিরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

error: Content is protected !!

হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি

আপডেট টাইম : ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :