ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় জজ পূণ:নিয়োগের দাবিতে মানববন্ধন

হানিফ উদ্দিন সাকিবঃ

হাতিয়া উপজেলা দেওয়ানী ও ফৌজদারি আদালতের বিচারক না থাকায় সৃষ্ট জনভোগান্তি নিরসনে জজ পুন:নিয়োগের দাবিতে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। হাতিয়ার সর্বস্তরের বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

.

সোমবার বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কের ওছখালি জিরো পয়েন্টে হাতিয়া উন্নয়ন ফোরাম ও হাতিয়া আইনজীবী সমিতি উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্য, পিজি হাসপাতাল ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের লিগ্যাল এডভাইজার এ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, হাতিয়া আইনজীবী সমিতির সদস্য আফম এ্যাডভোকেট আবদুস সালাম, এ্যাডভোকেট নূরুল ইসলাম, এ্যাডভোকেট ফজলে আজিম তুহিন প্রমূখ।

.

মানব বন্ধনে বক্তারা বলেন, হাতিয়া কোর্টে দীর্ঘ ৬মাস ধরে কোন বিচারক নেই। হাতিয়ার ৭ লাখ মানুষ বিচার প্রক্রিয়া বহির্ভূত দুর্বিষহ জীবনযাপন করছে। বিচারক ও বিচার ব্যবস্থা বর্তমানে সম্পূর্ণরূপে অনুপস্থিত। হাতিয়া দ্বীপের বিচারপ্রার্থীরা বিচার ব্যবস্থায় বৈষম্যের শিকার হচ্ছেন। কেহবা নদী পার হয়ে ৫০ কিলোমিটার দূরে জেলা সদরে গিয়ে বিচারপ্রার্থী হচ্ছে। এতে অনেকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ফলে দ্বীপাঞ্চলে বিশৃঙ্খলা অনেক বেড়ে গেছে।

.

বক্তরা বলেন, এক যুগ আগে হাতিয়া দেওয়ানী ও ফৌজদারি আদালত ভবন পরিত্যক্ত হলে তা ভেঙে ফেলা হয়েছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও আইন মন্ত্রণালয় আজ পর্যন্ত হাতিয়াতে আদালত ভবন পূননির্মাণ না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এতে করে আইনজীবী বিচারপ্রার্থী ও বিচারকের বিচারের সুব্যবস্থা না থাকায় পরিস্থিতির দিন দিন অবনতি হওয়ার উদ্বেগ প্রকাশ করা হয়।

.

অন্যদিকে চরফ্যশন উপজেলার ন্যায় হাতিয়া উপজেলাতেও অনতিবিলম্বে যুগ্ম জেলা জজ আদালতের কার্যক্রম চালুকরণ, সাবজেল স্থাপন, জাজেস কোয়ার্টার স্থাপন ও সিনিয়র সহকারী জজ পূনঃ নিয়োগ সহ সকল ধরণের বৈষম্য দূর করে হাতিয়ায় দ্রুত বিচার কাঠামো পরিবেশ গঠনের জোর দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুসিয়ার উচ্চারণ করা হয়। এ সময় মানববন্ধন কর্মসূচিতে ওসখালি জিরো পয়েন্টের চারিদিকের রাস্তা আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

খোকসায় ট্রাক-নছিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

error: Content is protected !!

হাতিয়ায় জজ পূণ:নিয়োগের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :