ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর রাতে বাড়ীতে দুই ভাইয়ের কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই রাকিব নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই সাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। বড় ভাইয়ের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) রাত ১ টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাকিব একই এলাকার মৃত এনায়েত হোসেন ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, এনায়েত হোসেনের ছেলে রাকিব ও সাকিব দুই ভাই। এলাকাতে সাকিবের তিনটি বিয়ে করেছে এবং তিনটি বৌ চলে গিয়েছে। ফলে ঘটনার দিন সাকিব পাশের এলাকায় আরেকটি বিয়ে ঘরে আসলে বড় ভাইয়ের সাথে বাদানুবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে দু ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে চিৎকার হই-হুল্লোড়ে আশপাশের লোকজন এসে তাদেরকে শান্ত হতে চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে পুনরায় দু ভাইয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন কিছু বুঝে উঠার আগেই ছোট ভাই ঘর থেকে দৌড়ে এসে ছোট একটি ছুরি বড় ভাইয়ে বুকে বসিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সাথে সাথে বড় ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন থানায় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম সময়ের প্রত্যশাকে জানান, রাত ১ টায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় অভিযান দিয়ে বাড়ীর পাশে একটি পুকুর পাড় থেকে আসামী সাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। মরদেহ ময়না তদন্দের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে আসামীকে নিয়ে সরোজমিনে যে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের মীমাংসা

error: Content is protected !!

হাতিয়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :