হানিফ উদ্দিন সাকিব:
দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয়তাবাদী ছাত্রদলের হাতিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা করায় এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে এ আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা ছাত্রদল ও পৌরসভা ছাত্রদল।
এর আগে গতকাল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক চিঠিতে এ আহ্বায়ক কমিটি দুটির অনুমোদন দেওয়া হয়। সেই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত হাতিয়া উপজেলা ও পৌরসভা আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন অনুমোদিত হাতিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আইয়ুব চৌধুরী, সদস্য সচিব আবদুল হালিম, হাতিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরহাদ মাহমুদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আনন্দ মিছিলটি হাতিয়া উপজেলার জিরো পয়েন্টের উত্তর প্রান্তের হোটেল রেড সী’র প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে হাতিয়া ফজলুল আজিম আদর্শ মহিলা কলেজ প্রদক্ষিণ করে দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। দ্বীপ সরকারি কলেজ গেটে এক সমাবেশে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক রিয়াজ মাহমুদ।
আহ্বায়ক রিয়াজ মাহমুদ বলেন, “কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যেন যথাযথভাবে পালন করতে পারি। ছাত্রদলের প্রতিটি কর্মীকে সাথে নিয়ে দলের স্বার্থে সম্মানের সাথে সমাধান করতে পারি—সেক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কামনা করছি।”
এদিকে মঙ্গলবার রাতে খবর প্রকাশের পরপরই উপজেলার বিভিন্ন প্রান্তে ছাত্রদলের ইউনিটগুলো আনন্দ মিছিল বের করে। এ সময় দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি 





















