ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় চর আতাউরে আটকা পড়ল ৫০ মন ওজনের তিমি

হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীর চর আতাউরে  উপকূলে ২০ ফুট লম্বা  বিশাল আকৃতির তিমি আটকা পড়েছে। পরে কোস্ট গার্ড ও মৎস্য অফিস সমন্বিত চেষ্টায় তিমিটিকে নিরাপদে নদীতে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে এ মাছটি আটকা পড়ে।

হাতিয়া কোষ্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় তিমি মাছটি চরে কাদাপানির সাথে আটকে থাকতে দেখি। পরে জেলেদের সহযোগিতায় ওখান থেকে টেনে পানিতে নামিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে মাছটি এখানে এসে আটকা পড়েছে।

এ সময় চারিদিকে খবর ছড়িয়ে পড়লে তিমি মাছকে দেখতে মানুষের ভীড় জমে নদীর তীরে। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শও করে তিমিকে।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার মো: খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মনের মতো ওজন হবে। মাছটি দলছুট হয়ে ছোট নদীতে চলে আসছে। তিমি মাছটিকে বার বার নদীতে নামিয়ে দেয়ার পরও আবার তীরে উঠে আসে। পরে নদীর মাঝামাঝি গভীর পানিতে নামিয়ে দেয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

হাতিয়ায় চর আতাউরে আটকা পড়ল ৫০ মন ওজনের তিমি

আপডেট টাইম : ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :