ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় গ্রাম পুলিশের হাত ভেঙে দিলেন শ্রমিকদল নেতা

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালীর হাতিয়ায় গ্রাম চৌকিদারকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতার বিরুদ্ধে। আহত চৌকিদারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার ১ নং হরনী ইউনিয়নের দিদার বাজারে।

–

আহত গ্রাম চৌকিদার মো. এরশাদ হোসেন ১নং হরনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। সে ৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম চৌকিদার।

–

অভিযোগে জানা যায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন দিদার বাজারে চৌকিদারের উপর হামলা করা হয়। এ হামলার নেতৃত্ব দেন শ্রমিকদল নেতা আনোয়ার হোসেন। তারা পিটিয়ে চৌকিদারের বাম হাত ভেঙে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

–

স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে সরকারি সুযোগ সুবিধা বিতরণকে কেন্দ্র করে চৌকিদারের উপর ক্ষিপ্ত ছিল অনেকে। এ রেশ ধরে হামলার ঘটনা ঘটানো হয়েছে। সরকার পরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের তৎপরতা কমে গেলে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদ সচিব ও তাদের নির্দেশে গ্রাম চৌকিদাররা। এতে অনেক রাজনৈতিক নেতা কর্মীরা অসন্তুষ্ট হন।

–

গ্রাম চৌকিদার এরশাদ হোসেন জানান, মসজিদের জায়গায় ঘাস কাটাকে কেন্দ্র করে তারা আমার উপর হামলা করে। এ সময় তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বাম হাত ভেঙে দেয়। এ সময় আমার ভাই জাফর আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আমার উপর হামলার ঘটনাটি আমি হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

–

শ্রমিকদল নেতা আনোয়ার হোসেনকে মুঠোফোনে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্রাম চৌকিদারের সাথে মসজিদের জায়গা নিয়ে সমাজীদের মধ্যে বাগবিতন্ডা হয়েছে। আমার সাথে কিছু হয় নাই। আমি এ ঘটনার সাথে জড়িত না।

–

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, হরনী ইউনিয়ন নিয়ে আমরা এমনিতে উদ্বেগ উৎকন্ঠায় থাকি। এর আগেও ইউনিয়ন সচিবের উপর হামলার ঘটনা ঘটেছে। আজকের বিষয়টির খবর পেয়েছি। আহত চৌকিদার এরশাদ হোসেন চিকিৎসা শেষ করে আসলে আমরা আইনগত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিদ্যুৎ বিলঃ গ্রাহকের কাছে জ্বালানি মন্ত্রীর দুঃখ প্রকাশ

error: Content is protected !!

হাতিয়ায় গ্রাম পুলিশের হাত ভেঙে দিলেন শ্রমিকদল নেতা

আপডেট টাইম : ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :