ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়ায় কোস্টগার্ডের অভিয়ানে দেড়শ মণ জাটকা জব্দ

হাতিয়া উপজেলায়  দেড়শত মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। রাতে এসব মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।এবং  ১২ মাছ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার জাগলার চরের কাছ থেকে বিক্রির জন্য চেয়ারম্যান ঘাট হয়ে ঢাকা নেওয়ার পথে এসব মাছ জব্দ করা হয়।

হাতিয়া কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে কোষ্টগার্ডের একটি টিম। অভিযানে জাগলার চরের কাছে দুটি মাছ বোঝাই ট্রলার আটক করা হয়। পরে তল্লাশি করে প্রচুর পরিমাণ জাটকা পাওয়া যায়। এসব মাছ ব্যবসায়ীরা ভোলার মনপুরা উপজেলা থেকে চেয়ারম্যান ঘাট হয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন।

পরে দুটি ট্রলারসহ ১২ মাছ ব্যবসায়ীকে আটক করে তমরদ্দি কোষ্টগার্ড ক্যাম্পে নিয়ে আসা হয়। রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম সারওয়ার আটক সবাইকে ৩ হাজার টাকা করে ৩৬ হাজার টাকা ও জব্দ করা মাছ এতিম খানায় বিতরণ করে দেন।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম জানান, অনেক দিন থেকে কিছু কিছু জেলে গোপনে জাটকা ইলিশ শিকার করছে। এসব জাটকা ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করছে। অভিযান চালিয়ে জাটকা ইলিশ বোঝাই দুটি ট্রলার আটক করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

হাতিয়ায় কোস্টগার্ডের অভিয়ানে দেড়শ মণ জাটকা জব্দ

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :