ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় কেউ ভূমিহীন নয়, অথচ ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরাঃ -আবদুল হান্নান মাসউদ

হানিফ উদ্দিন সাকিবঃ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কেউ ভূমিহীন নয়, অথচ ভূমিহীন করে রেখেছেন ভূমি দস্যুরা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

–

শনিবার সকালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মিলনায়তনে হাতিয়ার কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কে ভূমিহীন পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ বলেন, আপনারা নিজেদের কে ভূমিহীন বলবেন না।হাতিয়ায় কেউ ভূমিহীন নয় অথচ ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরা। আমার সংগ্রাম ওই ভূমি দস্যুদের বিরুদ্ধে। আমি এই অল্প কয়েক মাসের মধ্যে তমরদ্দি বেকের বাজার থেকে হিলটন রোড পর্যন্ত রাস্তা পাকা করার ব্যবস্থা করতে পেরেছি। আমাকে এমপি নির্বাচিত করলে ৫০ বছরে নেতারা যাহা করতে পারে নাই আমি দ্রুত সময়ের মধ্যে হাতিয়ার সকল রাস্তাঘাট পাকা করতে পারব ইনশাল্লাহ।

–

এছাড়া আমি নয় মাসে সাড়ে পাঁচ কিলোমিটার নদীর তীরে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছি এবং আগামীতে ১১ কিলোমিটার ব্লক বাঁধ দেয়ার ব্যবস্থাও করেছি । আমরা সবাই একতাবদ্ধ থাকলে কেউ কারো ক্ষতি করতে পারবে না। কোন অস্ত্র গোলাবারুদ কিছুই কাজে আসবে না। কেউ কাউকে ছাইরা যাইয়েন না, হাতে হাত রেখে একে অপরের হাত ধরে থাকলে আমাদের সফলতা আসবেই।

–

হান্নান মাসউদ আরো বলেন, আমরা যদি হাতিয়াতে ফেরির ব্যবস্থা করতে চাই ,তাহলে স্পিডবোট, ট্রলার মালিকদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। কারণ, তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে। আমরা যদি ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে চাই, আমরা যদি গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে ভূমিদস্যুদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। আমরা যদি হাতিয়ার সড়ক,রাস্তাঘাট ও অবকাঠামগত উন্নয়নমূলক কাজ শুরু করি তাহলে যারা অপরাজনীতি করছে তাদের অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। সবদিক বিবেচনা করেই আমরা এখানে এসেছি।

–

আমরা মনে করি একটা লড়াই প্রয়োজন। হাতিয়ার মাটি ও মানুষের স্বার্থে সেই লড়াইটা আমাকে-আপনাকে সকলকে মিলেই করতে হবে।আমরা মনে করি একটা দীর্ঘ সংগ্রাম প্রয়োজন, যে সংগ্রামের মধ্য দিয়ে হাতিয়াতে একটিও ভূমিহীন পরিবার থাকবে না।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ কে ভূমিহীনদের অধিকার আদায়ে লড়াই করার জন্য ভূমি হীন পরিবারের পক্ষ থেকে “”ভূমিহীনদের বন্ধু “উপাধিতে ভূষিত করা হয়। এসময় ভূমি হিনদের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাতে স্মারক লিপি প্রদান করেন দীপ নিউ মার্কেটের সেক্রেটারি আব্দুল কাদের ।

হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ভূমিহীন পরিবারের সদস্য শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইউসুফ, হাতিয়া নিউমার্কেটের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূমিহীন নেতা মাইনুদ্দিন লেনিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

হাতিয়ায় কেউ ভূমিহীন নয়, অথচ ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরাঃ -আবদুল হান্নান মাসউদ

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :