ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাতিয়ায় ইউএনও পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার কাছ থেকে ৭২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে মোবাইলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ৭২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) প্রতারণার এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে  বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী।
জানা যায়, বিভিন্ন নম্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধাদেরকে আড়াই লাখ টাকার অনুদানের চেক দেওয়া হবে বলে জানায় প্রতারক চক্র। অফিস খরচ হিসেবে এক লাখ টাকা বিকাশে পাঠালে পরের দিন ইউএনও অফিস থেকে চেক গ্রহণ করতে পারবেন বলা জানান তারা। হাতিয়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার দিদারুল ইসলামকে ইউএনও পরিচয়ে বিষয়টি জানালে তিনি ৭২ হাজার টাকা বিকাশ করেন। একপর্যায়ে আরও পাঠাতে বললে তিনি ইউএনও কে বিষয়টি জানান। পরে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন।
হাতিয়া উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার দিদারুল ইসলাম  বলেন, ইউএনও পরিচয় দেওয়ায় আমি দ্রুত টাকা পাঠিয়ে দেই। আমি ছাড়াও অনেকেই টাকা পাঠিয়েছেন। যখন বুঝলাম আমি প্রতারণার শিকার হয়েছি, তখনই বিষয়টি ইউএনও মহোদয়কে জানাই। আসলে ততক্ষণে প্রতারক চক্রটি আমার কাছ থেকে ৭২ হাজার টাকা নিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী জানান , বহুদিন ধরে প্রতারক চক্র অনুদানের চেক দেওয়া হবে বলে প্রতারণা করে আসছে। আমি বিষয়টা জানতে পেরে তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করি। আমাদেরকে আরও সচেতন হতে হবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

হাতিয়ায় ইউএনও পরিচয় দিয়ে মুক্তিযোদ্ধার কাছ থেকে ৭২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :