ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মো: হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে দুটি ইটভাটা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজিব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মেসার্স মনোয়ারা ব্রিক্স এর মালিক নিজাম উদ্দিন চৌধুরী ও মেসার্স এ.এ ব্রিক্স ফিল্ডের মালিক মো. আরিফ এবং সোহেল কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি করছিলেন। তাদের কাছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং অন্যান্য বৈধ কাগজপত্র ছিল না। তাই, পরিবেশ আইনে তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এই দুই ব্রিকফিল্ডকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, “এই দুটি ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে দেখা গেছে, তারা কৃষি জমি ব্যবহার করে অবৈধভাবে ইট তৈরি করছে। তাদের বৈধ কোন কাগজপত্র নেই, যার কারণে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান চলমান থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

হাতিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :