দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
১৫৭
বার পঠিত
হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে জামায়াত, নতুন ঘর হস্তান্তর
মো: হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে সেই ঘরটি নিহত দম্পতির পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতের আমীর মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফ, ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণের সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুল এবং নিহত পরিবারের সদস্য কেশব দাস। উল্লেখ্য, উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুণ্ডা বাড়িতে গত ৩১ জানুয়ারি রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় তাদের খামারের ৭টি গরুও পুড়ে মারা যায়। মানবিক দায়িত্ববোধ থেকে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য একটি নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেয়। সেই অনুযায়ী দলটি তাদের তত্ত্বাবধানে একটি চার চালা টিনশেড ঘর নির্মাণ করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত দম্পতির সন্তান কেশব দাস ঘরটি গ্রহণ করেন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, “মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের...
মো: হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মাবলম্বী পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি নিহতদের পরিবারকে একটি নতুন ঘর নির্মাণ করে দিয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে সেই ঘরটি নিহত দম্পতির পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতের আমীর মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশরাফ, ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণের সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুল এবং নিহত পরিবারের সদস্য কেশব দাস।
উল্লেখ্য, উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুণ্ডা বাড়িতে গত ৩১ জানুয়ারি রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় তাদের খামারের ৭টি গরুও পুড়ে মারা যায়।
মানবিক দায়িত্ববোধ থেকে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য একটি নতুন ঘর নির্মাণের প্রতিশ্রুতি দেয়। সেই অনুযায়ী দলটি তাদের তত্ত্বাবধানে একটি চার চালা টিনশেড ঘর নির্মাণ করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিহত দম্পতির সন্তান কেশব দাস ঘরটি গ্রহণ করেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, “মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।”