ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাট-বাজারসহ সর্বত্র মানুষের  উপচেপড়া ভিড় চাটমোহরে স্বাস্থ্যবিধির বালাই নেই

করোনা ভাইরাস প্রতিরোধে এক সপ্তাহের জন্য সরকারের কঠোর বিধি নিষেধ আরোপের পরও মানুষ তা মানতে অনীহা দেখিয়েছে। আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে কঠোর লকডাউনের খবরে চাটমোহরের মানুষ বেরিয়ে পড়ে হাট-বাজার,রাস্তা-ঘাট,শপিংমলে।
মঙ্গলবার সকাল থেকেই চাটমোহর পৌর শহরের পা ফেলার জায়গা ছিলনা। সবখানেই ছিল মানুষের উপচেপড়া ভিড়। কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে প্রতিটি দোকানে করে অবস্থান করেছে মানুষ।মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে পৌর শহরের প্রধান সড়কে ছিল দীর্ঘক্ষণের যানজট।
অসংখ্যঅটোভ্যান,সিএনজি,মোটরসাইকেল ,অটো বোরাকের দখলে ছিল সড়ক। প্রচন্ড গরমের মধ্যেও শত শত মানুষ বেরিয়ে পড়ে বাজারে রাস্তায়।
 উপচেপড়া ভিড় আর কেনাকাটা দেখে বোঝার কোন উপায় ছিলনা করোনাকালীন সময় চলছে। অনেকের মুখে কোন মাস্ক ছিলনা। মানুষের এই অসচেতনতাই করোনার বিস্তার ঘটছে। করোনার ঝুঁকি নিয়েই মানুষ ছুটছেন এ মার্কেট থেকে ও মার্কেটে। শহরের
ব্যস্ত এলাকা থেকে পাড়া-মহল্লায় বিভিন্ন অজুহাতে অনেকেই স্বাস্থ্যবিধি মানতে নারাজ। অনেককেই ঘুরতে দেখা গেছে মাস্ক ছাড়াই। একটি বেসরকারি সংস্থায় কর্মরত আবুল কালাম বলেন,লকডাউনের কারণে কাল (বুধবার) থেকে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। তাই কেনাকাটা সেরে নিচ্ছি।
পরিবারের সবাই এসেছে। কী করবো বলেন।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন,অসচেতন মানুষের অজুহাতের শেষ নেই। করোনার চেয়ে এসকল মানুষের কাছে কেনাকাটাই যেন গুরুত্বপূর্ণ। অবশ্যই সবাইকে মাস্ক পড়তে
হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সৈকত ইসলাম জানান,বুধবার থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে সবাইকে। কোন ছাড় দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

হাট-বাজারসহ সর্বত্র মানুষের  উপচেপড়া ভিড় চাটমোহরে স্বাস্থ্যবিধির বালাই নেই

আপডেট টাইম : ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :