ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাজীপুরে কাপড়ের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-২

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীতে কাপড়ের দোকানের কর্মচারী মোজাম্মেল মিয়া (২০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী। আজ (২৪ আগস্ট) রোববার দুপুরে পিবিআই এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, নরসিংদীর পিবিআই এর পুলিশ সুপার এস. এম. মোস্তাইন হোসেন।

গত ২১ আগস্ট কুমিল্লার শাসনগাছা ও ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা থেকে আসামীদের গ্রেফতার করান। গ্রেফতারকৃত আসামীরা হলেন, সদর থানার হাজীপুর এলাকার হযরত আলীর ছেলে কাউছার (২০) ও তাঁর সহযোগী রায়পুরা থানার রাধাগঞ্জ এলাকার আবুল কাশেম এর ছেলে রাকিব মিয়া (২৫)। গ্রেফতারকৃত রাকিব আদালতে দেয়া জবানবন্দীতে মোজাম্মেলকে কুপিয়ে হত্যার করে কথা স্বীকার করেছে বলে জানান পিবিআই পুলিশ সুপার এস. এম. মোস্তাইন হোসেন।

পিবিআই পুলিশ সুপার এস. এম. মোস্তাইন হোসেন বলেন, রায়পুরার চরসুবুদ্ধি এলাকার চাঁন মিয়ার ছেলে ও নরসিংদী সদরের হাজীপুর এলাকার ভাড়াটিয়া হত্যার স্বীকার মোজাম্মেল মিয়া (২০) নরসিংদী পৌরসভা মোড় সংলগ্ন সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। আসামী কাউসার একই মার্কেটে আরেকটি কাপড়ের দোকানে কর্মচারী। গত ১৮ আগস্ট মার্কেটে দুপুরে পানিছিটা নিয়ে কাউছারের সাথে বাবিতণ্ডা হয়।

এই জেরে গত বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে মোজাম্মেল মিয়া বাড়ি হতে বের হলে কথা আছে বলে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠ সংলগ্ন স্বপনের বাড়ির সামনে নিয়ে যায় কাউছার। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে মোজাম্মেল মিয়াকে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় নিহতের পিতা চাঁন মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই এর একটি দল কুমিল্লা ও ঢাকার যাত্রাবাড়ি হতে দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

হাজীপুরে কাপড়ের দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার-২

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :