ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ডা. জাহিদের মতবিনিময়

কৌশিক চৌধুরীঃ

দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় হাকিমপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, সহ-সভাপতি শাহিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ হাকিমপুর প্রেসক্লাবের সকল সদস্য সাংবাদিকবৃন্দ।

সভায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।” তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। গণমাধ্যম হবে স্বাধীন, সাহসী ও দায়িত্বশীল। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না।”

ডা. জাহিদ হোসেন বলেন, দিনাজপুর-৬ আসনের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। হাকিমপুরসহ এই অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্য অধিকার আদায়ে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কণ্ঠস্বর তুলে ধরবেন। জনগণের পাশে থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার অবশ্যম্ভাবী হবে।”

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে নিয়মিতভাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রাখার আশ্বাস দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ডা. জাহিদের মতবিনিময়

আপডেট টাইম : ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
কৌশিক চৌধুরী, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :