ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাকিমপুরে ভোগ্যপণ্যর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

পবিত্র মাহে রমজান মাসে স্থানীয় বাজারে ভোগ্যপণ্যর বাজার দর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতেলর নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হিলি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে বাজারের বিভিন্ন মুদি দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে টানানো হয়েছে কিনা তা যাচাই করা হয়। এ সময় দুইটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুই দোকানিকে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। এসময় হাকিমপুর থানার এসআই সুজা মিয়া সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন,পবিত্র মাহে রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ভোগ্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। তাই বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন।

পবিত্র মাহে রমজান মাসের শুরুতে বাজারে এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলেন, নিয়মিত তদারকি থাকলে ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্য আদায় করতে পারবেন না এবং বাজারে স্বস্তি ফিরবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজার ছুটিতে পাহাড়–ঝরনায় যেতে চান, খাগড়াছড়ির যেসব জায়গা হতে পারে গন্তব্য

error: Content is protected !!

হাকিমপুরে ভোগ্যপণ্যর বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :