ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাকিমপুরে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সাবেক বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহারের উদ্যোগে পৌর শহরের ৪ নম্বর মাঠপাড়া এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরুষ ও মহিলা নেতাকর্মীসহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৬ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অমিত বসাক ধলু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন ও ওয়াহেদুর রহমান রিপন।

এছাড়াও উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের সদস্য সচিব আলী মুর্তজা এবং উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্ত্রোপচারের পর বমি বমি ভাব কমাতে সাহায্য করতে পারে নয়েস ক্যান্সেলিং হেডফোন

error: Content is protected !!

হাকিমপুরে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আপডেট টাইম : ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি :