ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাইডেনকে চিঠি

হাওয়াইয়ে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

বাসস

- ফাইল ছবি ।

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন।

চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউইজুড়ে সবচেয়ে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।

বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার এবং এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।

এ চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে বাংলাদেশ আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সব সম্মুখসারির উদ্ধারকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। শেখ হাসিনা আরও বলেন, এ মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন-তাদের জন্য আমরা প্রার্থনা করছি। এর আগে, মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় এক কক্ষে পর্দা টাঙিয়ে চলছে দুই শ্রেণির পাঠদান

error: Content is protected !!

বাইডেনকে চিঠি

হাওয়াইয়ে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানিতে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :