ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হরতাল-অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচিতেই সরকারকে বিদায় করা হবেঃ -ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘ফায়সালা হবে রাজপথে। দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ। হরতাল-অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সরকারকে বিদায় করা হবে।’
শুক্রবার (১৪ জুলাই) বিকেলে নোয়াখালী শহিদ ভুলু স্টেডিয়াম মাঠে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারের পতন ছাড়া মানুষের মুক্তি মিলবে না। গণঅভ্যুত্থানেই সরকারের পতন হবে।
কৃষকরা ভালো নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘কৃষক ভাইদের অবস্থা সবচেয়ে খারাপ। আগে সারের বস্তা প্রতি দাম ছিলো ৩০০ টাকা। আর এখন সেই সারের দাম ১২০০ টাকা। বিদ্যুতের দাম পাঁচগুণ বেড়েছে। বীজের দাম বেড়ে গেছে। অথচ ফসল বাজারে বিক্রি করতে গেলে দাম পাচ্ছেন না কৃষকরা।’
তিনি আরো বলেন, ‘আজকে স্বল্প আয়ের মানুষরা বাজারে যেতে পারে না। বাজারে গেলে চাল কিনতে পারে না, ডাল কিনতে পারে না, মাংস কিনতে পারে না। তারা ১০টাকা চাল দেবে বলেছিল কিন্তু এখন সেই চালের দাম ৬০-৭০ টাকা। ঘরে ঘরে চাকরি দেবে বলেছে।কোনো চাকরি হয়নি।’
দুর্নীতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। দেশকে লুটের রাজত্বে পরিণত করেছে তারা।’
দেশ বাঁচাতে মেহনতি মানুষের পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপির চার অঙ্গ ও সহযোগী সংগঠন কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল ও মৎসজীবী দল। চট্রগ্রাম বিভাগের ছয় জেলাসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ মহানগরের নেতাকর্মীরাও এই পদযাত্রায় অংশ নেন।
পদযাত্রায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।
কর্মসূচিতে  নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা বিএনপির সদস্য মো. গোলাম মোমিত ফয়সালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আনন্দমুখর পরিবেশে দেশজুড়ে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে

error: Content is protected !!

হরতাল-অবরোধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচিতেই সরকারকে বিদায় করা হবেঃ -ফখরুল

আপডেট টাইম : ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
তাহসিনুল আলম সৌরভ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :