ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ইমরান হোসাইনঃ

স্বাস্থ্য,পরিবেশ ও ফসল রক্ষায় বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকরাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেছেন। এলাকাবাসী এ ইটভাটা বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রনালয়কে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

জানাগেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামে ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা বিবিসি ( বিসমিল্লাহ ব্রিকস) নামের একটি ইটভাটা স্থাপন করেন।

ফসলী জমিতে ইটভাটা স্থাপন করায় ওই এলাকার অন্তত পাচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীব বৈচিত্র্য, প্রাণী সম্পদ, খামার, গ্রামীণ সড়ক নষ্ট ও পরিবেশ দুষিত হচ্ছে। এতে ওই গ্রামের পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পরেছে বলে দাবী এলাকাবাসীর। কৃষকরা অভিযোগ করেন, ইটভাটা নির্মাণ করায় জমির উর্বরতা হারিয়েছে। জমিতে এখন আর আগের মত ফসল ফলছে না। ওই ইটভাটার তিন’শ কিলোমিটারের মধ্যে রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে উল্লেখ আছে আবাসিক এলাকা, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু রায়বালা গ্রামে ইটভাটার মালিক আব্দুল হান্নান মৃধা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটা স্থাপন করেছেন। ওই আইন লঙ্ঘন করে কেউ ইটভাটা স্থাপন করলে তাকে এক বছর অনধিক পাঁচ বছরের জেল অথবা আর্থিক জরিমানা করার বিধান রয়েছে।

কিন্তু ওই আইনের প্রতিফলন ঘটছে না ওই ইটভাটাতে। স্বাস্থ্য, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বিবিসি ইটভাটা বন্ধে রায়বালা গ্রামের সচেতন নাগরিকরা বৃহস্পতিবার বিকেলে আকবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় জাহাঙ্গির আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাশির উদ্দিন, কবির গাজী, শাহীন ও খোকন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় বিবিসি ইটভাটা বন্ধের দাবী জানান। তারা আরো বলেন, ইটভাটার কারনে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে আগের মত ফসল হয় না। গাছে ফল ধরেনা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হচ্ছে।

শিশুরা শ্বাস কষ্টসহ নানাবিধ রোধে আক্রান্ত হচ্ছে। বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়কে ইটভাটা বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, বিবিসি ইটভাটাতে ইট প্রস্তুত করতে কার্যক্রম শুরু করেছে। তিনপাশে ধান ক্ষেত এবং একপাশে গ্রাম রয়েছে।

রায়বালা গ্রামের কৃষক কবির গাজী বলেন, বিবিসি ইটভাটার কারনে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এখন আর আগের মত জমিতে ফসল ফলছে না। তিনি আরো বলেন, এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত ওই ইটভাটা বন্ধের দাবী জানান তিনি।

নাশির উদ্দিন ও বশির বলেন, রায়বালা এলাকার অন্তত পাঁচ’শ একর ফসলি জমি, জীব বৈচিত্র্য, গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে এবং পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই গ্রামের কৃষি জমি ও মানুষকে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষায় ওই ইটভাটা বন্ধের দাবী জানান তারা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার শিশুরা শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।

বিবিসি ইটভাটার মালিক মোঃ হান্নান মৃধা বলেন, ঝিকঝ্যাক ইটভাটাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি, কৃষি জমি ও পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। সকল প্রকার ছাড়পত্র নিয়েই ইটভাটা স্থাপন করেছি।

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, বিবিসি ইটভাটার মালিককে ইটভাটা স্থাপনে কোন প্রত্যায়ন দেয়া হয়নি। কৃষি জমিতে ইটভাটা স্থাপন করলে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির ফসল ও পরিবেশ নষ্ট হচ্ছে।

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশ নষ্ট হয় এমন জায়গায় ইটভাটা স্থাপন করতে পারবে না। এলাকার মানুষ ইটভাটা বন্ধে মানববন্ধন করছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ওই ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া হয়েছে কিনা , তা আমার খতিয়ে দেখতে হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, সরকারী নিয়ম বর্হিভুত কোন ইটভাটা নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হানিফ পাপ্পুর তুলিতে রিকশাচিত্রের নতুন জীবন

error: Content is protected !!

স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট টাইম : ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি :