ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফলো আপ

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭ দিন বয়সী নবজাতক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরুয়াটারি এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বের জেরে মাত্র সাত দিন বয়সী এক নবজাতক মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির মা জাহানারা বেগম জানান, ২৩ মে শুক্রবার ভোরে বাথরুমে যাওয়ার সময় তিনি তার সন্তানকে স্বামীর কাছে রেখে যান। ফিরে এসে দেখেন স্বামী নূর মোহাম্মদ নবজাতক সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।

.

ঘটনার সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ শিশুটিকে নিয়ে যান তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমাউল হুসনা আসা’র কাছে আছে এবং শিশুটিকে তার জিম্মায় তুলে দেন। তবে আসমাউল হুসনা গণমাধ্যমে দাবি করেন, শিশুটির পরিচয় তিনি জানেন না এবং কেউ তাকে শিশু তুলে দেয়নি।

.

জাহানারা বেগম জানান, সন্তানের খোঁজ করতে গিয়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবির সূত্র ধরে তিনি নিশ্চিত হন যে ছবিতে থাকা শিশুটি তার সন্তান। এরপর রাতেই তিনি ছুটে যান ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে সন্তান ফেরত চাইলে বর্তমানে যার কাছে শিশু আছে তিনি তা দিতে অস্বীকার করেন।

.

জাহানারা বেগম আরও বলেন, “আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই। আমি শুধু আমার বাচ্চাটাকে ফিরে পেতে চাই।”

.

এ ঘটনায় নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে তার সাবেক স্ত্রী আসমাউল হুসনার কাছে দিয়ে এসেছেন।

.

এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান বলেন, “শিশুটির তথ্য পেয়ে আমরা রাতেই তাকে মেডিকেলে ভর্তি করি। তদন্ত শেষে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

error: Content is protected !!

ফলো আপ

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭ দিন বয়সী নবজাতক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট টাইম : ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভুরঙ্গমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :