ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

স্বামীকে বাঁচাতে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে বোন খুন

-ছবিঃ প্রতীকী।

মোঃ নূর -ই- আলম (কাজী নূর):

আপন বড় ভাইয়ের হাসুয়ার কোপে শারমিন আক্তার (৩৫) নামে এক নারী খুন হয়েছে। বুধবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে যশোর সদর আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শারমিন একই এলাকার শিমুল হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত খোকন মোল্লা পলাতক রয়েছে। খোকন একই এলাকার কাশেম মোল্লার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনৈক শাহারুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন ভাইবোন শারমিন ও খোকন। পারিবারিক নানা কারণে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ঘটনার দিন টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে খোকনের স্ত্রী সালেহা বেগমের সঙ্গে শারমিন ও শিমুলের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে উত্তেজিত হয়ে খোকন তার বোন শারমিনের স্বামীর ওপর হামলা করতে তেড়ে যান। এ সময় পাশে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন ঠেকাতে গেলে নিজেই সেই কোপে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দশম গ্রেডসহ তিন দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

স্বামীকে বাঁচাতে বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে বোন খুন

আপডেট টাইম : ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
মোঃ নূর -ই- আলম (কাজী নূর), যশোর জেলা প্রতিনিধি :