দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
১২৬
বার পঠিত
“স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য হ্যাঁ ভোটে সিল দিন” স্লোগানে যশোরে এনসিপি’র ক্যাম্পেইন
মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ “স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য হ্যাঁ ভোটে সিল দিন”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার যুগ্ম সমন্বয়কারী ও খুলনা বিভাগীয় সমন্বয়ক, গণঅভ্যুত্থান বিষয়ক উপ-কমিটির সাজিদ সরোয়ার, যুব শক্তি যশোর জেলার যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম। বক্তারা তাদের বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা।
মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
“স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য হ্যাঁ ভোটে সিল দিন”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার যুগ্ম সমন্বয়কারী ও খুলনা বিভাগীয় সমন্বয়ক, গণঅভ্যুত্থান বিষয়ক উপ-কমিটির সাজিদ সরোয়ার, যুব শক্তি যশোর জেলার যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল নাদিম।
বক্তারা তাদের বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী সালমা আক্তার আশা।