ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্বনির্ভরতার পথে কেশরহাটের নারীরা

ফিরোজ আলম:

নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ‘টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং (টিডিএম)’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর আর্থিক সহায়তায় এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় কেশরহাটের শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে তিন মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যের (অনাবাসিক) এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

আয়োজকরা জানান, মোহনপুর উপজেলার ২০ জন বেকার নারীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে একটি করে সেলাই মেশিন, কাপড় এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি বিনামূল্যে প্রদান করা হবে, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে আয়মুখী কাজে যুক্ত হতে পারেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগ নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর অবদান রাখবে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনার আহ্বান জানান তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেটার গিটহাবে হ্যাকারদের অনুপ্রবেশ, ১৫০০ ব্যক্তির তথ্য ফাঁস

error: Content is protected !!

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্বনির্ভরতার পথে কেশরহাটের নারীরা

আপডেট টাইম : ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :