ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সৌন্দর্য বর্ধনে লালপুরে পৌর এলাকায় ব্যানার-বিলবোর্ড অপসারণ

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলায় গোপালপুর পৌর এলাকার সৌন্দর্য বর্ধন ও পরিবেশের সুরক্ষায় ফেস্টুন, ব্যানার, পোস্টার ও অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেছে পৌর প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসানের তত্ত্বাবধানে পৌর এলাকায় এ কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, পৌর কর্মকর্তাদের দিকনির্দেশনায় হলুদ ও সবুজ পোশাক পরিহিত শ্রমিক ও কর্মচারীরা উপজেলা চত্বর থেকে ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ শুরু করেন। পরে পর্যায়ক্রমে গোপালপুর বাজার ও অন্যান্য এলাকায় এ কার্যক্রম বিকাল পর্যন্ত চলমান থাকে।

পৌর প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। তারা বলেন, পৌর এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টার এলাকার সৌন্দর্য নষ্ট করছিল। এছাড়া গাছে পেরেক ব্যবহার করে এসব ফেস্টুন ও পোস্টার লাগানোর ফলে পরিবেশ ও গাছের ক্ষতি হচ্ছিল। এগুলো অপসারণের পর যেন পুনরায় এসব লাগানো না হয়, সে বিষয়ে প্রশাসন ও পৌরবাসীকে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেন পৌর এলাকার বাসিন্দা মোঃ আনিস উদ্দিন।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গোপালপুর পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান বলেন, “শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। তার অংশ হিসেবে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে আবার এসব লাগানো হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সৌন্দর্য বর্ধনে লালপুরে পৌর এলাকায় ব্যানার-বিলবোর্ড অপসারণ

আপডেট টাইম : ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :