ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আসলাম বেপারী:

সৌদি আরবের আল-জউফ এলাকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস শিকদার (৬০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গিয়াস শিকদার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উত্তর আলমনগর গ্রামের বাসিন্দা। তিনি সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় সাড়ে তিন বছর আগে তিনি সৌদি আরবে যান। সেখানে আল-জউফ এলাকায় একটি কৃষি ফার্মে (মাজরা ভিসা) কর্মরত ছিলেন। বুধবার কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যক্তিগত জীবনে গিয়াস শিকদার এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তার মেয়ে বিবাহিত এবং ছেলে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

নিহতের ভাই শাহিনুজ্জামান শিকদার বলেন, “বুধবার বিকেলে আমরা খবর পাই ভাই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটিকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। তার স্ত্রী ও সন্তানরা শোকে ভেঙে পড়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।”

চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, “গিয়াস উদ্দিন শিকদার একজন অমায়িক ও ভালো মানুষ ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের সেবায় কাজ করেছেন। বিদেশের মাটিতে তার এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”

ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, সাধারণত সংশ্লিষ্ট কোম্পানি মরদেহ দেশে পাঠানোসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। মরদেহ দেশে পৌঁছানোর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কোনো কারণে কোম্পানি সহযোগিতা না করলে পরিবারের আবেদনের ভিত্তিতে সরকার মরদেহ দেশে আনা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা করবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আসলাম বেপারী, নিজস্ব প্রতিনিধি, চরভদ্রাশন, ফরিদপুর :