ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সোনালী আঁশে ফিরবে সমৃদ্ধি: আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ

মোঃ ইকবাল হোসেনঃ

পলিথিনের ব্যবহার পরিহার করি, পাট পণ্যের বাংলাদেশ গড়িএবং সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় পাট চাষীদের নিয়ে দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৪ মে) উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মোঃ নূরুল বাসির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ লৎফুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, পাট গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ উমর আলী, পাট অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান এবং উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রাফিজুল হাসান।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাট চাষীরা এই প্রশিক্ষণে অংশ নেন। বিশেষজ্ঞরা আধুনিক প্রযুক্তিনির্ভর পাট চাষ, উন্নতমানের পাটবীজ ব্যবহার, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ নিয়ে হাতে-কলমে ধারণা দেন।

প্রধান অতিথি সৈয়দ মোঃ নূরুল বাসির বলেন, পাট আমাদের ঐতিহ্য, অর্থনীতি আর পরিবেশের প্রাণ। বিশ্বজুড়ে এখন পরিবেশবান্ধব পণ্যের চাহিদা বাড়ছে। পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। কৃষকরা আধুনিক পদ্ধতি গ্রহণ করলে পাট আবার ঘুরে দাঁড়াবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন, আধুনিক পদ্ধতিতে পাট চাষ করলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি পরিবেশও রক্ষা পাবে। পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে সচেতন হতে হবে। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং চাষীদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

সোনালী আঁশে ফিরবে সমৃদ্ধি: আলফাডাঙ্গায় পাট চাষীদের দিনব্যাপী আধুনিক প্রশিক্ষণ

আপডেট টাইম : ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :