ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় একটি ট্রাকের ধাক্কায় কবির আলী নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ স্থলবন্দর এলাকার মধ্যবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের কালু মিয়ার ছেলে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের মধ্যবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কবির আলী। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভারতীয় ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ভারতীয় ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয়রা। এদিকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট, কারাদণ্ড ও ভেকু জব্দ

error: Content is protected !!

সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :