ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সোনাপুর বাজারে ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি ও সমাবেশ

সাহিদা পারভীন, কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় গঠিত সোনাপুর বাজারের ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাজার বনিক সমিতি এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি চলাকালে ব্যবসায়ীরা সোনাপুর বাজারের চাররাস্তা মোড়ে অবরোধ সৃষ্টি করে। এতে কালুখালী-বালিয়াকান্দি সড়ক বন্ধ হয়ে যায়। এ সংবাদ জানার পর কালুখালী ও বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন সোনাপুর বাজারের ব্যবসায়ীদের সাথে সমঝোতা করে অবরোধ তুলে দেন।

অবরোধ চলাকালে বাজার বনিক সমিতির সভাপতি খোন্দকার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিন্টু, সাইদুল রহমান শাহিন, জয়নাল আবেদীন, দুলাল মোল্লা, ওয়াজেদ বিশ্বাস, ইসমাহিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শিমুলসহ একদল দূর্বৃত্ত বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সাত্তার নামের এক ব্যবসায়ীকে মারপিট করে। এতে সাত্তার গুরুতর আহত হয়। এছাড়া ব্যবসায়ীদের নিরাপত্তা বিঘ্নিত ও সম্মানহানি হয়েছে। ব্যবসায়ীরা ওই মাদক কারবারির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারি শিমুলসহ তার সহযোগী দূর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের অচলাবস্থা ২৮ দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

error: Content is protected !!

সোনাপুর বাজারে ব্যবসায়ীকে মারপিটের প্রতিবাদে কর্মবিরতি ও সমাবেশ

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :