ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সুমন আলীঃ

নান্দনিক ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। দুইদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সভাপতি ম্যানেজিং কমিটির (এডহক) আলহাজ্ব আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য (নারী) সখিনা বেগম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমান । এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আশিক ইকবাল সুজন বলেন, “শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে দূরে রাখে এবং একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে” তিনি আরো বলেন, মেধাবী শিক্ষার্থীদের সবধরনের সার্বিক সহযোগিতা করবেন।

সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বক্তব্য শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখায় শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি দেখা যায়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ সুমন আলী, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :